News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেসের ডাকে এগরা থানা ঘেরাও অভিযান
Image

কংগ্রেসের ডাকে এগরা থানা ঘেরাও অভিযান

 এগরা, ১৯ অক্টোবর (হি.স .): রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে রাজ্য জুড়ে পথে নামলো জাতীয় কংগ্রেস। শনিবার সকাল ১১ টায় থেকে দুপুর ১২ টা অব্দি সারা রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল ও থানা ঘেরাও কর্মসূচী অনুষ্ঠিত হলো। এদিন পূর্ব মেদিনীপুর জেলার এগরা  কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বার করা হয়। এই মিছিল এগরা শহর পরিক্রমা করে এগরা থানার সামনে এসে শেষ হয়। পুলিসি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে থানার সামনে  ঘন্টা খানেক সময় ধরে বিক্ষোভ দেখান জাতীয় কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি কয়েক দফা দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে থানায়  ডেপুটেশনও দেওয়া হয় । জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্রর অভিযোগ, রাজ্যে যেভাবে নারী নির্যাতনের প্রবণতা বাড়ছে সেখানে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না । তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচী। উপস্থিত ছিলেন এগরার প্রাক্তন কাউন্সিলর আল্পনা পট্টনায়ক, মিন্টু দাস, এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র,এগরা ১ ব্লক সভাপতি অমিতাভ জানা, কংগ্রেসে নেতা অশোক মাইতি,  মিন্টু শিট, শৈবাল পন্ডা প্রমুখ।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top