News Flash

  • Home
  • দেশ
  • ইউজিসি নেট ২০২৪ সালের জুনের পরীক্ষার ফলাফল প্রকাশিত
Image

ইউজিসি নেট ২০২৪ সালের জুনের পরীক্ষার ফলাফল প্রকাশিত

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): শুক্রবার ইউজিসি নেট ২০২৪ সালের জুনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি এদিন বিষয় অনুযায়ী ও ক্যাটেগরি অনুযায়ী ফলাফল ঘোষণা করেছে। ইউজিসি নেট ২০২৪ এর সরকারি ওয়েবসাইট  থেকে ফলাফল জানা যাবে। https://ugcnet.nta.ac.in/ এই লিঙ্কে ক্লিক করলে জানা যাচ্ছে ফলাফল। চলতি বছরে ইউজিসি নেট নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তা ২১ অগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে।  

দেশের বিভিন্ন শহরে এই পরীক্ষা আয়োজিত হয়েছে নানান কেন্দ্রে। চলতি বছরে জুনের ইউজিসি নেটের নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,২১,২২৫। তার মধ্যে, পরীক্ষা দিয়েছেন ৬৮৪,২২৪ জন। ৪৯৭০ জন জুনিয়র রিসার্চ ফেলোর (জেআরএফ) জন্য উত্তীর্ণ হয়েছেন। ৫৩৬৯৪ জন অ্যাসিসটেন্ট প্রফেসরের জন্য উত্তীর্ণ হয়েছেন, ১,১২০৭০ জন পিএইচডির জন্য উত্তীর্ণ হয়েছেন।

এই পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ২০২৪ সালের ১২ অক্টোবর প্রকাশিত হয়। ‘প্রভিন্সিয়াল অ্যানসার কি’ প্রকাশিত হয়েছে সেপ্টেম্বরে। কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে, তা জানানোর শেষ তারিখ ছিল ১৪ সেপ্টেম্বর। তারপরই চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ্যে আসে।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top