News Flash

  • Home
  • দেশ
  • সবংয়ে বাড়ির সামনে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুকন্যার
Image

সবংয়ে বাড়ির সামনে পুকুরে ডুবে মৃত্যু দুই শিশুকন্যার

পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর (হি.স.): শুক্রবার দুপুরে সবং থানার ভেমুয়া গ্রামে দুই শিশুকন্যা বাড়ির সামনে পুকুরের জলে ডুবে মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম পূর্ণিমা অধিকারী (৫) এবং পায়েল ভুইয়াঁ (৬)। স্থানীয় সূত্রে খবর, দুই শিশুর বাড়ি পাশাপাশি। তাদের বাড়ির কাছেই একটি পুকুর রয়েছে। তার ধারে খেলছিল দুই শিশু। বাড়িতে কাজে ব্যস্ত ছিলেন পরিবারের অন্য সদস্যেরা। সবার অলক্ষে পুকুরে নেমে পড়েছিল দুই শিশু। দু’জনকে কোথাও দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু কোথাও পাওয়া যায়নি তাদের।

বেশ কিছুক্ষণ পরে দুই শিশুর দেহ ভেসে ওঠে পুকুরের জলে। তড়িঘড়ি দু’জনকে উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।সবং থানার পুলিশ দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top