News Flash

  • Home
  • দেশ
  • অন্ডালের সিংহারণ নদীতে তলিয়ে নিখোঁজ সঙ্গীতশিল্পী
Image

অন্ডালের সিংহারণ নদীতে তলিয়ে নিখোঁজ সঙ্গীতশিল্পী

দুর্গাপুর, ১৮ অক্টোবর (হি.স.) : সেতু পার   হওয়ার সময় জলের   তোড়ে   তলিয়ে গেলেন সঙ্গীতশিল্পী। উদ্ধার   হল স্কুটি। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর   ঘটনাটি ঘটেছে অন্ডালের সিংহারণ নদীতে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সঙ্গীতশিল্পীর   নাম দেবাশিস দত্ত (৫৭), অন্ডালের রামপ্রসাদপুর   পঞ্চায়েতের   শ্রীপল্লীর   বাসিন্দা।  বৃহস্পতিবার   দুর্গাপুরের   একটি সংগীতানুষ্ঠান সেরে রাতে নিজের   স্কুটিতে বাড়ি   ফিরছিলেন। বাড়ি   ফেরার   পথে রাস্তায় পড়ে সিংহারণ নদীর সেতু। গত দুই দিনের   প্রবল বর্ষণের   ফলে শিল্পাঞ্চলের   বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। ফুলে উঠেছে সিংহারণ নদীও। ব্রিজের  ওপর রাস্তায় প্রবল বেগে জলস্রোত ছিল। এদিন ওই সেতু পার   হওয়ার সময় জলের   তোড়ে   তিনি ভেসে যান বলে স্থানীয় বাসিন্দাদের   অনুমান। ঘটনাস্থল থেকে তাঁর স্কুটি উদ্ধার   হয়েছে। শুক্রবার   বিকাল পর্যন্ত দেবাশিস বাবুর   কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর   পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার   পুলিশ। পুলিশ ও স্থানীয়রা   প্রাথমিক পর্যায়ে নদীর   জলে উদ্ধারকার্য শুরু   করে। খবর   দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকে। ঘটনার   তদন্ত শুরু   করেছে পুলিশ।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top