News Flash

  • Home
  • দেশ
  • জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে জুনিয়র চিকিৎসকদের একহাত কুণালের
Image

জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে জুনিয়র চিকিৎসকদের একহাত কুণালের

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): বাম জমানার মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই সঙ্গে বলেন, “অযথা জেদ করে আন্দোলন চালিয়ে যাওয়া অর্থহীন।”

কুণাল শুক্রবার বলেন, “খুব ইঙ্গিতপূর্ণভাবে নাটকীয় সুরে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না! তাঁদের মনে করিয়ে দিতে চাই, জ্যোতি বসুর সরকারের মতো পুলিশ নামিয়ে পিটিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তুলে দেননি।”

জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের নেপথ্যে কিছু রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে কুণাল বলেন, “কিছু রাজনৈতিক লোক প্ররোচনা দিয়ে জুনিয়র চিকিৎসকদের আবেগকে বিপথে পরিচালিত করে নিজেদের রাজনৈতিক ফায়দা মেটানোর চেষ্টা করছে।”

অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে কুণাল এও বলেন, “এভাবে টানা অনশন করে নিজেদের শরীরে চাপ নেওয়া ঠিক নয়। বুঝতে হবে, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। রাজ্যও পরিকাঠামো বাড়ানোর কাজ দ্রুততার সঙ্গে করছে।” 

কুণালের এহেন মন্তব্য শুনে জুনিয়র চিকিৎসকদের পাল্টা প্রশ্ন, “তবে কি উনি জ্যোতি বসুর প্রসঙ্গ টেনে পুলিশ দিয়ে আন্দোলন তুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন।”

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top