News Flash

  • Home
  • দেশ
  • গৌরবময় ৪০ বছর, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় কলকাতার লাইফলাইন
Image

গৌরবময় ৪০ বছর, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় কলকাতার লাইফলাইন

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): চার দশক অতিক্রান্ত, ১৯৮৪ থেকে ২০২৪। দেশের জন্য গৌরবময় পরিষেবার ৪০ বছর উদযাপন। এই উপলক্ষে শুক্রবার মেট্রো রেল ভবনের ১০-তলায় কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। জেনারেল ম্যানেজারের পি উদয় কুমার রেড্ডি সাংবাদিক সম্মেলনে জানান, ভারতীয় পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক। এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে নতুন লোগোর আবরণ উন্মোচন করা হয়েছে।

এসপ্ল্যানেড স্টেশনে হেরিটেজ রক্ষায়ও মিউজিয়াম গড়ে তোলা হবে। উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড ও ভবানীপুরের মধ্যে (বর্তমানে নেতাজী ভবন) ৩.৪ কিমি পথে ভারতের প্রথম মেট্রো পরিষেবার সূচনা হয়। রোজকার দিনে সাত লাখ যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। এই মুহূর্তে কলকাতার জীবনরেখা। তিনি আরও বলেন, পুজোর দিন গুলোতে সর্বাধিক ৯.৬১ লাখ যাত্রী বহন করেছে কলকাতা মেট্রোয়। আগামীদিনে রাজারহাট ও নিউটাউন এই পরিষেবার সঙ্গে নতুন করে যুক্ত হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top