News Flash

  • Home
  • দেশ
  • সুশাসন ও দরিদ্রদের কল্যাণের জন্য পূর্ণ শক্তি হরিয়ানায় কাজ করবে বিজেপি সরকার : নায়াব সিং সাইনি
Image

সুশাসন ও দরিদ্রদের কল্যাণের জন্য পূর্ণ শক্তি হরিয়ানায় কাজ করবে বিজেপি সরকার : নায়াব সিং সাইনি

চন্ডীগড়, ১৭ অক্টোবর (হি.স.): হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই বড়সড় আশ্বাস দিলেন নায়াব সিং সাইনি। তিনি জানিয়েছেন, সুশাসন, সমতা ও দরিদ্রদের কল্যাণের জন্য বিজেপি সরকার পূর্ণ শক্তি ও উৎসাহ নিয়ে কাজ করবে। সাইনি বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, “সর্বপ্রথম আমার ২.৮০ কোটি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ, আমার মতো একটি সাধারণ পরিবার থেকে আসা একজন কর্মীকে হরিয়ানার মুখ্য সেবক হওয়ার সুযোগ দেওয়ার জন্য।”সাইনি এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, “হরিয়ানার প্রতি প্রধানমন্ত্রী, আপনার বিশেষ স্নেহ আমাদের নিরন্তর পরিশ্রম করার শক্তি জোগায়, আপনার অনুপ্রেরণামূলক নেতৃত্বে হরিয়ানা উন্নয়নের এই অবিরাম যাত্রা অব্যাহত রাখবে।” সাইনি এরপরই জানান, সুশাসন, সমতা ও দরিদ্রদের কল্যাণের জন্য বিজেপি সরকার পূর্ণ শক্তি ও উৎসাহ নিয়ে কাজ করবে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top