News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক ফের ‘বয়কট’, বেরিয়ে এলেন বিরোধীরা
Image

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক ফের ‘বয়কট’, বেরিয়ে এলেন বিরোধীরা

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই বৈঠক থেকে বেরিয়ে গেলেন বিরোধী দলগুলির বেশ কয়েক জন সাংসদ। সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসি, আম আদমি পার্টির সঞ্জয় সিং প্রমুখ। তাঁদের অভিযোগ, নীতি নিয়ম মেনে কাজ করছে না কমিটি। এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ১৯৯৫ সালে ওয়াকফ আইন তৈরি হয়। যদিও পরবর্তী কালে এই আইনে ফাঁক রয়েছে বলে অভিযোগ ওঠে। তার পরেই এই আইন সংস্কারের দাবি ওঠে। ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এ দু’টি প্রস্তাব রয়েছে। এক, ওয়াকফ বোর্ডে মহিলাদের সংযুক্তি, কোনও জমি খতিয়ে দেখার পরেই তা ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করতে হবে। কিন্তু, মঙ্গলবারও ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। শোনা যাচ্ছে, বিজেপি সদস্যের অবমাননাকর মন্তব্যের অভিযোগে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেছেন বেশ কয়েকজন বিরোধী সাংসদ।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top