News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, আত্মবিশ্বাসী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Image

৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, আত্মবিশ্বাসী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ভারত ৫জি-তে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলেছে, কিন্তু আমরা ৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেব। আত্মবিশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলিতে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “টেলিকম সেক্টর, অনেকটা ভারতের অন্যান্য প্রবৃদ্ধিমূলক ক্ষেত্রের মতো ও উচ্চাভিলাষী। আমাদের অমৃত কাল থেকে শতাব্দী কাল পর্যন্ত আমাদের যাত্রায় এর দৃষ্টিভঙ্গি হল বিশ্বকে নেতৃত্ব দেওয়া।”কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, “আমাদের ভারত ৬জি অ্যালায়েন্সের সঙ্গে, যেখানে আমরা ৬জি স্ট্যান্ডার্ডাইজেশনে পেটেন্টের অন্তত ১০ শতাংশ অবদান রাখার আশা করি, এটি আমাদের বিশ্বাস এবং আমাদের প্রতিশ্রুতি যে ভারত ৪জি-তে বিশ্বকে অনুসরণ করেছে। আমরা ৫জি-তে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলেছি, কিন্তু আমরা ৬জি-তে বিশ্বকে নেতৃত্ব দেব।”উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি সূচনা করেন অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি হল আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং রাষ্ট্রসঙ্ঘের ডিজিটাল প্রযুক্তি সংক্রান্ত এজেন্সির সুনির্দিষ্ট মান নির্ধারণ বা প্রমিতকরণ কাজের জন্য দিশা নির্দেশকারী সম্মেলন। এই সম্মেলন প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই প্রথমবার ভারত এই অনুষ্ঠানের আয়োজন করছে।    

Releated Posts

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাকি ৩ মামলাতেও অন্তর্বর্তী সুরক্ষা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও তিনটি…

ByByNews Desk Aug 11, 2026

দার্জিলিংয়ে ব্যস্ত পাহাড়ি রাস্তায় ধস, স্তব্ধ যান চলাচল; ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং জেলায় ফের বড়সড় ধস নামায় বিপাকে পড়েছেন সাধারণ…

ByByNews Desk Aug 11, 2026

নাগেন্দ্রকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি কর্ণাটক বিজেপির, ১২ আগস্ট সব জেলায় বিক্ষোভ

বেঙ্গালুরু, ১১ আগস্ট (আইএএনএস): কর্ণাটক মন্ত্রিসভায় বি. নাগেন্দ্রকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানাল…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top