News Flash

  • Home
  • দিনের খবর
  • দ্রোহের কার্নিভাল ঠেকাতে ১৬৩ ধারা জারির বিরুদ্ধে হাই কোর্টে মামলা
Image

দ্রোহের কার্নিভাল ঠেকাতে ১৬৩ ধারা জারির বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ থেকে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। তাই সোমবার বেশ রাতেই রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ইমেইল করলেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স।

দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। জরুরি ভিত্তিতে বেঞ্চ বসানোর জন্য আবেদন জানান। সেই আর্জি মঞ্জুরও করেছেন প্রধান বিচারপতি। বিচারপতি রবিকিশন কপূরের বেঞ্চে দুপুরে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার কলকাতায় জোড়া কার্নিভাল রয়েছে। একটি সরকারের। রেড রোডে পুজোর কার্নিভাল। অন্যটি আর জি কর-কাণ্ডের প্রতিবাদে। দ্রোহের কার্নিভাল। সেটিও রেড রোড লাগোয়া রানি রাসমণি রোডে আয়োজনের ডাক দেওয়া হয়েছে। প্রায় একই সময়ে শুরু হওয়ার কথা দু’টি। পুজোর কার্নিভাল বিকেল সাড়ে চারটের সময়। দ্রোহের কার্নিভালের জন্য বিকেল চারটে থেকে জমায়েত শুরু হওয়ার কথা।

যদিও চিকিৎসক সংগঠনের তরফে এক বিবৃতিতে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আইন এবং হাই কোর্টের নির্দেশ মেনেই প্রতিবাদ চলবে। সরকার দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করতে বলায় সংগঠন যে হতাশ, সে কথাও জানানো হয়েছিল বিবৃতিতে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top