News Flash

  • Home
  • দেশ
  • বুনিয়াদপুরে ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার ব্যবসায়ীর দেহ
Image

বুনিয়াদপুরে ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার ব্যবসায়ীর দেহ

বংশীহারী, ১৪ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চকশাদুল্লা এলাকায় ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হল এক ব্যবসায়ীর দেহ। সোমবার সকালে  ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম মিঠুন চক্রবর্তী (৩৫)। পেশায় সুদের ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

সোমবার ভোর রাতে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সাদা গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।  তারপরই মিঠুনের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। এমনকি মুখে সেলোটেপ লাগানো ছিল। ব্যবসায়িক কোনও লেনদেনের কারণে খুন হয়ে থাকতে পারেন বলে প্রতিবেশী ও আত্মীয়দের প্রাথমিক অনুমান। এদিকে রবিবার মিঠুনের স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে হিলিতে বাবার বাড়িতে যান। বাড়িতে একাই ছিলেন ওই ব্যাবসায়ী। গতকাল গভীর রাতে বিসর্জন দেখে বাড়িতে ফেরেন। এদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার আইসি অসীম গোপ, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার-সহ বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু জিনিস। মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে। চুরি না অন্য কারণে তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে স্থানীয়রা দ্রুত অন্যায়কারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, গোটা এলাকা স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যেই ঘরে দেহটি পাওয়া গেছে সেখানেও শুরু হয়েছে তল্লাশি।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top