News Flash

  • Home
  • দেশ
  • পুড়ে ছাই হয়ে গেল চা-বাগানের ১০৪ বছরের বাংলো
Image

পুড়ে ছাই হয়ে গেল চা-বাগানের ১০৪ বছরের বাংলো

দার্জিলিং, ১৪ অক্টোবর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল চা-বাগানের ১০৪ বছরের বাংলো৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শৈলশহর দার্জিলিংয়ে।

সোমবার ভোররাতে দার্জিলিং সংলগ্ন সিংটামে চা-বাগানে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । সিংটাম চা-বাগানে ১০৪ বছরের পুরোনো ম্যানেজারের বাংলোটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।  আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।  প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকদিন আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোটিও অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছর দার্জিলিংয়ের ‘ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড’-এর বাংলোয় আগুন লাগে। ব্যাপক ক্ষতি হয় বাংলোটির। গত জুন মাসে আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী হলং বাংলো কার্যত পুড়ে ছাই হয়ে যায়। দেশ-বিদেশের বহু পর্যটকের অত্যন্ত পছন্দের জায়গা ছিল ওই হলং বাংলো। কয়েক বছর আগে বাংলোটি সংস্কারও করা হয়েছিল।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top