News Flash

  • Home
  • দেশ
  • রেজিস্ট্রেশন বাতিল মামলায় দ্রুত শুনানির জন্য সন্দীপের আর্জি ফেরাল হাই কোর্ট
Image

রেজিস্ট্রেশন বাতিল মামলায় দ্রুত শুনানির জন্য সন্দীপের আর্জি ফেরাল হাই কোর্ট

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): আর জি কর বিতর্কের আবহেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে ওই মামলায় এখনই হস্তক্ষেপ করল না হাই কোর্ট।

রেজিস্ট্রেশন বাতিলের বিরোধিতায় তাঁর আবেদনটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন সন্দীপবাবু। হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানির আর্জি ফিরিয়ে দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, মামলাটি এখনই জরুরি ভিত্তিতে শুনতে হবে— এমন কোনও প্রয়োজনীয়তা নেই।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়েছিল, গত ৬ সেপ্টেম্বর সন্দীপকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের উপযুক্ত জবাব দেননি সন্দীপ। সে কারণে নথিভুক্ত চিকিৎসকদের তালিকা থেকে তাঁর নাম অপসারণ করা হল।

Releated Posts

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top