নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সোমবার দিল্লিতে ইমাইগ্রেট ২.০ ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপের শুভ সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর এদিন বলেছেন, ইমাইগ্রেট ২.০ ওয়েব পোর্টাল চালু করা ভারতীয়দের জন্য নিরাপদ, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক গতিশীলতা তৈরি করার জন্য সরকারের প্রচেষ্টার একটি প্রমাণ। তিনি বলেন, পোর্টালের পরিমার্জিত সংস্করণ বিদেশী ভূমিতে ভারতীয়দের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির প্রতীক। তিনি উল্লেখ করেছেন, সারা বিশ্বে সু-প্রশিক্ষিত জনবলের প্রয়োজন বাড়তে চলেছে। বিদেশ মন্ত্রী বলেন, তাঁর মন্ত্রক ই-মাইগ্রেট পোর্টালের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়েছে।

প্রবাসী ভারতীয়দের সুবিধার্থে প্রয়াস, ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের সূচনা করলেন এস জয়শঙ্কর
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















