News Flash

  • Home
  • দেশ
  • ধর্মতলায় ডাক্তারদের অনশন অব্যাহত, পুলস্ত্য আইসিইউ-তে চিকিৎসাধীন
Image

ধর্মতলায় ডাক্তারদের অনশন অব্যাহত, পুলস্ত্য আইসিইউ-তে চিকিৎসাধীন

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.): দশ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচি অব্যাহত। একে একে ডাক্তাররা অসুস্থ হয়ে পড়ছেন।  রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েছেন ডাঃ পুলস্ত্য আচার্য। আইসিইউ-তে ভর্তি রয়েছেন নীলরতন সরকার হাসপাতালে। রাতে অনশনমঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (এনআরএস) নিয়ে যাওয়া হয় পুলস্ত্যকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলস্ত্যের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।অন্যদিকে, সাতসকালেই উৎসুক জনতা ও সাধারণ মানুষ এবং পথচলতি জনতা ভিড় করেছেন অনশনরত ডাক্তারদের প্রতি সংহতি জানাতে। কেউ খোঁজ নিয়ে চলেছেন, অফিসে যাওয়ার পথেই উঁকি দিয়ে যাচ্ছেন। সহমর্মিতার প্রশ্নে সকলেই সমব্যাথী। আবার কেউ আর্থিক সাহায্য করতে এগিয়ে আসেন। সেই ছবিও ধরা পড়েছে। উল্লেখ্য, প্রতীকি অনশন মঞ্চে সদা জাগ্রত রয়েছেন চিকিৎসকেরা। তাদের সকলেই একের পর এক দেশাত্নবোধক সঙ্গীত খালি গলায় পরিবেশন করে চলেছেন। যোগদান করেছেন উপস্থিত সকলেই।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top