News Flash

  • Home
  • দেশ
  • এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার ৫
Image

এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবে গ্রেফতার ৫

কলকাতা, ১৪ অক্টোবর (হি.স.) : এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় জারি রয়েছে ধরপাকড়। সোমবার পুলিশ সূত্রে জানা যায়, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মূলত আলিপুর এবং চেতলার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

রবিবার সকাল আটটা নাগাদ বাইক নিয়ে কিছু যুবক আচমকাই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার চত্বরে ঢুকে পড়ে। তাদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, উইকেট। সেই সময় এক রোগীর আত্মীয় সেখানে দাঁড়িয়েছিলেন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে ওই যুবকের। সঙ্গে সঙ্গে হাসপাতালেই তাঁর চিকিৎসা করা হয়।

জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারে কোনও পুলিশ ছিল না। গণ্ডগোলের কথা শুনে কিছু পুলিশকর্মী সেখানে এলেও কোনও পদক্ষেপ করেনি। বিনা বাধায় তাণ্ডব চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সূত্রের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে এই হামলা।

রবিবারের এই ঘটনাতেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২), ১৮৯(৪), ১১৭(১), ১১৮(১), ৩২৪(৬) এবং ১০৩ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতরা হল আরমান বড়ুয়া, জিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, নিয়াজ আহমেদ, শাহনওয়াজ আলি খান।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top