News Flash

  • Home
  • দেশ
  • আত্মনির্ভরশীলতা দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্য নয় : কে রাধাকৃষ্ণণ
Image

আত্মনির্ভরশীলতা দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্য নয় : কে রাধাকৃষ্ণণ

নাগপুর, ১২ অক্টোবর (হি.স.): আত্মনির্ভরশীলতা ভারতের দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্য নয়। বললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণণ। তিনি বলেছেন, “ভারত সুস্থায়ী মানব কল্যাণের জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহারে এবং দেশের কৌশলগত প্রয়োজনগুলিকে মোকাবিলায় উল্লেখযোগ্য এবং গভীর নিযুক্তি করেছে।” শনিবার মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর সদর দফতরে বিজয়া দশমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মভূষণ এবং ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণণ।তিনি এদিন বলেছেন, পৃথিবী-কেন্দ্রিক অ্যাপ্লিকেশন স্যাটেলাইট জাতীয় যোগাযোগ পরিকাঠামো এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি হয়ে উঠেছে। মহাকাশ প্রযুক্তি যথেষ্ট আর্থ-সামাজিক প্রভাব-সহ কৃষক এবং মৎস্যজীবী-সহ প্রত্যেক ভারতীয়ের জীবনকে স্পর্শ করে। আত্মনির্ভরশীলতা আমাদের দীর্ঘ দিনের সাধনা, শুধু একটি লক্ষ্যই নয়।” বিজয় দশমীর অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়া প্রসঙ্গে কে রাধাকৃষ্ণণ বলেছেন, “মোহন ভাগবতজির কাছ থেকে আমন্ত্রণ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে এখানে উপস্থিত হওয়া আনন্দের।”

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top