তমলুক, ১২ অক্টোবর (হি.স.) : মন খারাপের মাঝেই হাসিমুখে বিদায় মাকে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা।বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারদিনের আনন্দের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়।দশমীর দিন মহিলারা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে, সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এতে সৌভাগ্য পাওয়া যায়। বিভিন্ন জায়গার মত তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবে একে অপরের মাথায় সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। মাগো, আসছে বছর আবার এসো মা।

হাসিমুখে বিদায় মাকে, দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















