News Flash

  • Home
  • দেশ
  • সরকারি কার্নিভালের দিনই প্রতিবাদীদের পাল্টা ‘দ্রোহ কার্নিভাল’-এর ডাক
Image

সরকারি কার্নিভালের দিনই প্রতিবাদীদের পাল্টা ‘দ্রোহ কার্নিভাল’-এর ডাক

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): আগামী মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ওই দিনই আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডাকল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

রাজ্য সরকারের পুজো কার্নিভ্যালে যথাসম্ভব আকর্ষনের আয়োজন থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কলকাতায় এই বাৎসরিক পুজো কার্নিভ্যাল রাজ্যের সীমা ছাড়িয়ে, এমনকি দেশের বাইরেও আলোড়ন তৈরি করে। ঠিক সেই দিন প্রতিবাদীদের পাল্টা কার্নিভ্যালের ডাক স্বাভাবিকভাবেই প্রবল চাপের মধ্যে ফেলছে রাজ্য প্রশাসনকে। অনুমতি না দিলে ‘দ্রোহের কার্নিভাল’-এর উদ্যোক্তারা হাইকোর্টের শরনাপন্ন হবেন। 

চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ  জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স মঙ্গলবার বিকেল ৪ টায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘দ্রোহের কার্নিভাল’-এর সমাবেশ করবে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top