News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিষাদে ভারাক্রান্ত ভক্তকুল, আসছে বছর ফের উমাকে পাবেন, এই আশায় করিমগঞ্জের মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় উদ্বেল মহিলারা
Image

বিষাদে ভারাক্রান্ত ভক্তকুল, আসছে বছর ফের উমাকে পাবেন, এই আশায় করিমগঞ্জের মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় উদ্বেল মহিলারা

করিমগঞ্জ (অসম), ১২ অক্টোবর (হি.স.) : চারদিন ধুমধাম করে বাপের বাড়িতে কাটিয়ে আজ শনিবার বিজয়া দশমীর দিন কৈলাসে যাত্রা করছেন উমা। নবমীর রাত থেকেই বিষাদে ভারাক্রান্ত ভক্তকুল। তবু মাকে যে বিদায় জানাতে হবে। আসছে বছর ফের উমাকে পাবেন, এই আশায় আজ দশমীর সকাল থেকেই বিদায়ের আয়োজন শুরু হয় বাড়ি, মঠ-মন্দির থেকে বারোয়ারি পুজোগুলিতে। একদিকে মাকে বিদায়ের আয়োজন, অন্যদিকে পূজামণ্ডপগুলিতে সিঁদুর খেলায় উদ্বেল তরুণী থেকে গৃহিণীরা।

গোটা রাজ্যের সঙ্গে করিমগঞ্জেরও আকাশে-বাতাসে বিষাদের সুর। মা ভবানী যখন কৈলাসে ফিরে যাবেন, তাঁর আগে আনন্দময়ীকে বরণ করে করিমগঞ্জের বিভিন্ন মণ্ডপে গৃহিণীরা মেতেছেন সিঁদুর খেলায়। 

এ বছরের মতো আগে শারদীয় দুর্গাপুজো আগে দেখেনি বাঙালি। তিথির বিপাকে পড়ে আনন্দে কিছুটা ভাটা পড়েছিল বাঙালির সবচেয়ে বড় উৎসবে। তবুও কি বাধা পড়ে দুর্গোৎসব সেলিব্রেশনে?  

শনিবার ছিল বিজয়া দশমী। মা কাত্যায়নীর বিদায়ের পালা। দেবী-প্রতিমা নিরঞ্জনের আগে যাবতীয় রীতিনীতি পালন করেছেন পুজোদ্যোক্তারা। দশমীর সকালে মা দুর্গার পূজার্চনা শেষে শুরু হয় সিঁদুর খেলা। করিমগঞ্জের মহিলারা একে-অপরের গালে সিঁদুর লাগিয়ে বিষাদের সুরে সিংহবাহিনীকে বিদায় দেন। যদিও অধিকাংশ মণ্ডপের প্রতিমা নিরঞ্জন করা হবে আগামীকাল রবি এবং সোমবার। বিদায়কালে মা দুর্গার কাছে বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনা করেছেন মহিলারা। এবার বিজয়ার কোলাকুলি ছাড়া হাত জোড় করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে একে-অপরকে।

এদিকে করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব জানান, বিসর্জনঘাটে পুরসভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রতিমা নিরঞ্জনে কোনও অসুবিধা না হয়।

দুর্গোৎসব উপলক্ষ্যে করিমগঞ্জ পুরসভা প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মুহূর্তকে আরও আকর্ষণীয় এবং বর্ণময় করে তোলার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বিজয়া দশমীর পুণ্যলগ্নে কালীবাড়ি রোডে অবস্থিত কুশিয়ারার বিসর্জনঘাটে সকলের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে মর্যাদা সহকারে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান সফল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার ৩০টি প্যান্ডালের প্রতিমা নিরঞ্জন করা হবে কুশিয়ারা নদীর বিসর্জনঘাটে। বাকি বিগ বাজেটের পূজাগুলির প্রতিমা নিরঞ্জন হবে রবি এবং সোমবার, দুদিনে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top