News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার ঐহিকা – সুতীর্থা জুটির ডাবলসে পদক সুনিশ্চিত
Image

এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার ঐহিকা – সুতীর্থা জুটির ডাবলসে পদক সুনিশ্চিত

কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : শারদোৎসবের উপহার ২৭তম এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে। বিদেশের মাটিতে কয়েক ঘন্টা আগেই বাংলার জুটি ফের পদক সুনিশ্চিত করেছে মহিলাদের ডাবলসে। এই মুহূর্তে জাপানের মুখোমুখি ভারত সেমিফাইনালে। জাপানি জুটি মিয়া হারিমোতো  – মিয়ু কিহারা এবং ঐহিকা – সুতীর্থা মুখোপাধ্যায় জুটির মধ্যেই খেতাব জয়ের লড়াই। এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে নাস্তানাবুদ করেছে মুখোপাধ্যায় জুটি। প্রথম সেটে ৩-১ ব্যবধানে ভারত পিছিয়ে পড়ে। যদিও এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। যথাক্রমে ১০-১২, ১১-৭, ১১-৯ ও ১-৮ সেটে অনায়াসেই ভারত জয় তুলে নেয়। বিশ্বের ক্রম পর্যায়ে বর্তমানে তাদের র়্যাঙ্কিং – ১৫ নম্বরে। উল্লেখ্য, এর আগে ওই জুটি চিনের হ্যাংঝাউ প্রদেশে এশিয়ান গেমসের দেশের হয়ে প্রতিনিধিত্বকারী হিসেবে নৈহাটির এই জুটি ডাবলসে প্রথম ব্রোঞ্জ পদক জয় করে নজির সৃষ্টি করেন। সেই প্রথম ভারত তাদের হাত ধরেই পদক জয় করে। এরপর আস্তানা শহরে নতুন করে পদক জয়ের হাতছানি। বঙ্গতনয়া ঐহিকা – সুতীর্থা জুটির পদক নিশ্চিত। প্রসঙ্গতঃ চলতি মাসের ৬-১৩ কাজাখস্তানের রাজধানী শহর আস্তানায় বসেছে এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top