News Flash

  • Home
  • দেশ
  • ২৪ বেহারার কাঁধে চড়ে ইছামতীতে বিসর্জন বড় জমিদারবাড়ির দুর্গার
Image

২৪ বেহারার কাঁধে চড়ে ইছামতীতে বিসর্জন বড় জমিদারবাড়ির দুর্গার

উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর (হি.স.): প্রথা মেনে ২৪ বেহারার কাঁধে চড়ে গ্রামের দু’কিলোমিটার পথ পরিক্রমা শেষে ইছামতী নদীর ঘোষবাবুর ঘাটে নিরঞ্জন করা হল বড় জমিদারবাড়ির দুর্গা। 

বিধি মেনে শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘরের মেয়ের মঙ্গল যাত্রা শুরু হয়। দালান থেকে প্রতিমা বের করে রাখা হয় বড় জমিদারি উঠোনে। সেখানে বাড়ির মেয়ে-বউরা একে একে উমাকে বরণ করেন। হয় সিদুঁর খেলাও। সবশেষে মিষ্টি বিতরণ।

নিরঞ্জনেও ছিল নিয়ম। কেউ চাইলেই আগে প্রতিমা নিরঞ্জন করতে পারবেন না। শুরু হয় পূর্ব দিকের বাড়ি দিয়ে। এর পর একে একে ঘোষ বাড়ি, মুখার্জি বাড়ি, ব্যানার্জি বাড়ি সহ-একাধিক জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হয়। প্রতিবারের মতো এবারও প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকতে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতীর পারে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ।

ফি-বারই টাকির ইছামতি নদীতে জমিদার বাড়ির প্রতিমা নিরঞ্জনকে ঘিরে মানুষের উৎসাহ-উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।এবারেও তার অন্যথা হল না। নিয়ম তিথি মেনে বিজয়া দশমীর দিনে ঘরের মেয়ে উমাকে পান্তা ভাত, কচু শাক-সহযোগে ভোজন করিয়ে কৈলাসের উদ্দেশে পাঠালেন জমিদার বাড়ির সদস্যরা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top