News Flash

  • Home
  • দেশ
  • রাত পোহালেই আইএমএ বেঙ্গলের ১২ ঘণ্টার প্রতীকী অনশন
Image

রাত পোহালেই আইএমএ বেঙ্গলের ১২ ঘণ্টার প্রতীকী অনশন

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে।

শনিবার সংগঠনের পক্ষ থেকে ডাক্তার দ্বৈপায়ন মজুমদার জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে এই অনশন চলবে। তিনি আরও জানান, এর পরেও কোনও সুরাহা না হলে বিকল্প পন্থা ভাববেন তাঁরা।

এদিকে, শনিবার সকাল থেকে একই দৃশ্য ধর্মতলার অনশন মঞ্চে। মঞ্চের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন আন্দোলনকারীরা, ছিলেন সাধারণ মানুষও। আন্দোলনকারী এক চিকিৎসক ঊর্মিমালা সংবাদমাধ্যমকে জানান, অনশনকারীরা সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। 

উর্মিমালা মনে করিয়ে দিলেন, ‘‘আমাদের অনশনকারীদের সংখ্যা কিন্তু ১০। উত্তরবঙ্গেও আমাদের দুই ভাই অনশনে বসে রয়েছেন। তাঁদের সঙ্গেও ফোনে কথা হয়েছে। এই আন্দোলন শুধু কলকাতার নয়। এই আন্দোলন সারা বাংলার।’’ 

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top