News Flash

  • Home
  • দেশ
  • অনশনরত জুনিয়র ডাক্তার স্নিগ্ধার বাড়িতে গেল পুলিশ
Image

অনশনরত জুনিয়র ডাক্তার স্নিগ্ধার বাড়িতে গেল পুলিশ

বাঁকুড়া, ১১ অক্টোবর (হি.স.): অনশনের সপ্তম দিনে অনশনে বসা জুনিয়র ডাক্তারদের মধ্যে অন্যতম স্নিগ্ধা হাজরার বাঁকুড়া বাড়িতে শুক্রবার পৌঁছল পুলিশ।

অনশন তুলতে জুনিয়র ডাক্তারদের দফায় দফায় চিঠি দিয়েছে  কলকাতা পুলিশ। কিন্তু কাজ হয়নি কোনও। ১০ দফা দাবিতে প্রতিবাদ চলছেই। চলছে সাত জন চিকিৎসকের আমরণ অনশনও। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন, স্নিগ্ধার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সেই চিন্তাতেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল পুলিশ। তবে পরিবারের কেউ বাড়িতে না থাকায়, দেখা হয়নি।

কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্নিগ্ধার বিয়ে হয়েছে মাস ছয় আগেই। স্বামী দেবাশিস হালদারও এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। তবে তিনি অনশন করছেন না।

বৃহস্পতিবারই আর জি করের চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরেই স্নিগ্ধা ও বাকিদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ে। তাই বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাঁর বাড়িতে যায় পুলিশ। কিন্তু কারও দেখা মেলেনি। ফোন করলে স্নিগ্ধার পরিবার জানায়, মেয়ে বড় হয়েছেন এবং বাড়িতে থাকেনও না। তাই মেয়ের সিদ্ধান্তে তাঁরা কিছু বলবেন না।  

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top