News Flash

Image

মরিগাঁও জেলা কারাগার থেকে ফেরার পাঁচ বন্দি

মরিগাঁও (অসম), ১১ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলা কারাগার থেকে পাঁচ বন্দি পালিয়ে গেছে। পলাতক বন্দিদের সাইফ উদ্দিন, জিয়ারুল, নুর ইসলাম, মফিদুল এবং আব্দুল রশিদ পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় কারাগারে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

ঘটনাটি ভোররাত প্ৰায় দুটো নাগাদ সংঘটিত হলেও প্রকাশ্যে এসেছে আজ শুক্রবার। জানা গেছে, পলাতক অপরাধীরা রাতে জেলের প্ৰায় ২০ ফুট উঁচু প্রাচীর টপকাতে কম্বল, লুঙ্গি এবং বিছানার চাদর ব্যবহার করেছিল। কারাগার কর্তৃপক্ষে দাবি, পলাতক অপরাধীরা তাদের ব্যারাকের লোহার রড ভেঙে বেরিয়ে পালিয়েছে।

মরিগাঁও জেলার পুলিশ সুপার সহ কারাগার কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছেন। প্রাথমিকভাবে তাঁরা কারাগারে অবস্থানকারী কর্তব্যরত কর্মীদের অবহেলাকে দায়ী করছেন। পলাতক অপরাধীদের ধরতে সম্ভাব্য স্থানে তালাশি অভিযান চালিয়েছে পুলিশ। আন্তঃজেলা সীমান্ত এলাকা এবং সংলগ্ন সব থানাকে তাদের পাকড়াও করতে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top