News Flash

  • Home
  • খেলা
  • প্রথম ইনিংসে ৫৫০-এর বেশি রান করেও  ম্যাচ হেরে গেল পাকিস্তান
Image

প্রথম ইনিংসে ৫৫০-এর বেশি রান করেও  ম্যাচ হেরে গেল পাকিস্তান

মুলতান, ১১ অক্টোবর (হি.স.) : শুক্রবার,  পাকিস্তানের   মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী টেস্টে অর্থাৎ প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৪৭ রানে হেরেছে পাকিস্তান।  টস জিতে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। যথেষ্ট ভালো রান একটা ম্যাচ জয়ের জন্য হলেও   পাকিস্তান বোলাররা দিশেহারা হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের   কাছে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৭ উইকেটে ৮২৩ (ডিক্লেয়ার)। হ্যারি ব্রুক সর্বোচ্চ ৩১৭ রান করেন এবং জো রুট ২৬২ রান করেন। এই জুটি চতুর্থ উইকেটে ৪৫৪ রান যোগ করে রেকর্ড গড়েন।  ২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর ২২০ রানে অলআউট হয়ে যায়।  ঘরের মাঠে পাকিস্তান তার শেষ ১১ টেস্টে জয় পেল না। ১১টির মধ্যে সাতটি টেস্ট ম্যাচ হেরেছে তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ইতিহাসে প্রথম দল যারা   প্রথম ইনিংসে ৫৫০-এর বেশি রান করেও  ইনিংসে ম্যাচটা হেরে গেল!

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top