News Flash

  • Home
  • দেশ
  • শহরের এক বেসরকারি হাসপাতালে আংশিক পরিষেবা বন্ধের ডাক
Image

শহরের এক বেসরকারি হাসপাতালে আংশিক পরিষেবা বন্ধের ডাক

কলকাতা, ১১ অক্টোবর (হি.স.): জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিতে শনিবার থেকে আংশিক কর্মবিরতির ডাক দিয়েছেন আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। এমনটাই জানা গেছে। জরুরি নয় এমন সব পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই হাসপাতালে। হাসপাতালের ডাক্তারেরা এক বিবৃতিতে শুক্রবার একথা জানিয়েছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়া সঙ্গত বলেই মত তাঁদের।

উল্লেখ্য, ১০ দফা দাবিতে আমরণ অনশনে ৭ জুনিয়র ডাক্তার। রাজ্যের তরফে সমস্যা সমাধানে বৈঠকের আয়োজন করা হলেও রফাসূত্র মেলেনি। এরই মাঝে অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনিকেত মাহাতো। এই পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top