News Flash

  • Home
  • দেশ
  • জন্মদিন পালনের আগে গোখরোর ছোবলে তিন বছরের শিশুর মৃত্যু
Image

জন্মদিন পালনের আগে গোখরোর ছোবলে তিন বছরের শিশুর মৃত্যু

পশ্চিম মেদিনীপুর, ১১ অক্টোবর (হি.স.): বাড়ির মধ্যে সাপের কামড়ে মৃত্যু হল এক তিন বছর বয়সি শিশুর। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ফ্রিজ়ের তলায় লুকিয়ে থাকা একটি গোখরো সাপ পায়েলি দাস নামে শিশুটিকে ছোবলে মারে।

প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সাপের কামড়ের পর চিকিৎসকের কাছে না-গিয়ে ওঝার শরণাপন্ন হয়ে শিশুর মৃত্যু ডেকে এনেছে পরিবারই। এ নিয়ে সমাজমাধ্যমে একটি সচেতনতামূলক পোস্ট করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।

ক্ষীরপাই শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিৎ দাস। সব্জি ব্যবসায়ী প্রসেনজিতের ছোট্ট মেয়ের জন্মদিন ছিল শুক্রবার। বৃহস্পতিবার মেয়ের জন্য পুতুল কিনেছিলেন তিনি। কিন্তু আচমকাই অঘটন।

পরিবার সূত্রে খবর, ফ্রিজের পাশে লুকিয়ে থাকা একটি গোখরো সাপ ছোবল মারে তিন বছরের পায়েলিকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান এক জন পরিবেশকর্মী। তিনি বিষধর সাপটিকে উদ্ধার করেন।

ওই পরিবেশকর্মী জানিয়েছেন, মেয়েটিকে সাপে কামড়ানোর পর দু’জন ওঝাকে ঝাড়ফুঁক করার জন্য আনে পরিবার। অনেক চেষ্টাচরিত্র করে দুই ওঝার কেউই মেয়েটিকে সুস্থ করে তুলতে পারেননি। তার পর তিন বছরের শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল পরিবার। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top