News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিজ্জা হাটে অস্বাস্থ্যকর খাবার, নোটিশ জারি
Image

পিজ্জা হাটে অস্বাস্থ্যকর খাবার, নোটিশ জারি

আগরতলা, ৯ অক্টোবর: স্কুল ছাত্রের অভিযোগে খাবার দোকানে অভিযান চালানো হয়েছে। আজ খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের যৌথভাবে  পিজ্জা হাটে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেশ কিছু অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। অনিয়মের ফলে দোকান মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। 

শারদীয়া উৎসবে মেতে উঠেছেন সমগ্র বিশ্বের সনাতনীরা। শারদোৎসব অর্থাৎ দুর্গাপূজা মানেই খাদ্য রসিক বাঙালি হিন্দুদের কাছে আনন্দের পাশাপাশি ভুরিভোজ করা। আর সেই দিকে লক্ষ্য রেখেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার আগরতলা পিজা হাটে অভিযান  চালিয়েছে খাদ্য দপ্তর ও সদর মহাকুমা প্রশাসন। জানা গেছে ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স এর অধিকর্তা এবং সদর মহকুমা শাসকের নির্দেশে অভিযান চালিয়ে পিজা হাটের বেশ কিছু অনিয়ম পেয়েছেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছে দোকানের কর্মকতারা বলে জানান এক খাদ্য দপ্তরের আধিকারিক। 

এদিন অভিযান চলাকালীন আধিকারিকরা জানিয়েছেন পিজা হাটে ব্যবহৃত ইলেকট্রনিক ওয়েভিং মেশিনের ভেরিফিকেশন নেই। কেননা পিজা মূলত চার রকমের হয়। ওজন এবং সাইজ যদি সঠিক না হয় তাহলে মূল্য কিভাবে নেওয়া হচ্ছে। ওয়িং মেশিনের ওজন সম্পর্কে স্বীকৃতি নেই। এছাড়াও বেশ কিছু অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলছে খাদ্য দপ্তরের এবং সদর মহকুমা প্রশাসন।  

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top