News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংবিধান উলটপালট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি, তার বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণ মুখ্য জবাব দিয়েছেন : মানিক সরকার 
Image

সংবিধান উলটপালট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি, তার বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণ মুখ্য জবাব দিয়েছেন : মানিক সরকার 

আগরতলা, ৯ অক্টোবর: সংবিধান উলটপালট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি। তার বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণ মুখ্য জবাব দিয়েছেন। জম্মু কাশ্মীরের ফলাফল অসাধারণ ঘটনা। এই জয় গনতন্ত্রের জয়। আজ জম্মু-কাশ্মীর ফলাফল নিয়ে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

এদিন তিনি বলেন, ১০ বছর পরে জম্মু কাশ্মীরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজেপির সম্পূর্ণ আস্হা ছিল নির্বাচনে তাঁরাই জয়ী হবেন। কিন্তু জম্মু কাশ্মীরের  জনগণ প্রমাণ করে দিয়েছেন বিজেপি সরকারকে তাঁরা গ্রহণ করেন নি। কারণ, সংবিধানকে বিজেপি সরকার পাল্টে দিয়েছে। তাঁদের কাছ থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে জনগণ সঠিক রায় দিয়েছেন।

এদিন তিনি আরও বলেন, জম্মু কাশ্মীরের ফলাফল একটি অসাধারণ ঘটনা। কারণ, জনগণ বিজেপির পক্ষে রায় দেন নি। জম্বু কাশ্মীরে ইন্ডিয়া জোটের জয় সারা দেশের জয়। কারণ বিজেপি সংবিধান উলটপালট ও গণতন্ত্রের বিরুদ্ধে যে চক্রান্ত করছে তার মুখ্য জবাব দিয়েছে জম্বু কাশ্মীরের মানুষ। 

এ জয় গোটা দেশের মানুষকে উৎসাহিত করবে।এদিন হরিয়ানার ফলাফল নিয়ে তিনি বলেন, হরিয়ানার ফলাফলগুলি অগ্রহণযোগ্য বলে কংগ্রেস। কারণ, তাঁরা ইভিএম মেশিন কারচুপির অভিযোগ তুলেছেন। এই ফলাফল তাঁরা মেনে নিতে পারেন নি। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top