News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪ অক্টোবর বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে মায়ের গমন -২০২৪
Image

১৪ অক্টোবর বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে মায়ের গমন -২০২৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: আগামী ১৪ অক্টোবর মহারাণী তুলসীবতী উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখে মায়ের গমন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মায়ের গমন-২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়।

মায়ের গমন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্র মন্ত্রী বৃষকেতু দেববর্মা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী। মায়ের গমন অনুষ্ঠানে সামিল হতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে সবার কাছে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top