News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাষষ্ঠীর দিনে ধলেশ্বর তরুণ সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা
Image

মহাষষ্ঠীর দিনে ধলেশ্বর তরুণ সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর: বুধবার মহাষষ্ঠীর দিনে ধলেশ্বর তরুণ সংঘের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সংগঠিত করা হয়। শোভাযাত্রা করে মা বোনেরা  পূজার জন্য জল আনয়ন করেন।আগরতলা ধলেশ্বর তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে বুধবার মহাষষ্ঠীর দিনে এক শুভযাত্রা বের হয় ধলেশ্বর এলাকায়। এই শুভযাত্রাটি তরুণ সংঘ ক্লাব থেকে শুরু হয়।

এলাকার মায়েরা বোনেরা  কলস নিয়ে পূজোর জন্য  আড়ালিয়া নদীর ঘাটে গিয়ে জল নিয়ে আসেন। এলাকার মায়েদের দ্বারা পরিচালিত এই তরুণ সংঘ ক্লাবের দুর্গা পুজোকে কেন্দ্র করে ব্যাপক সাড়া  পরিলক্ষিত হয়।

এবছরের থিম  “একতার মাঝে মিলন”  ফুটিয়ে তুলল ক্লাব কর্তৃপক্ষ। পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব প্রেসিডেন্ট তরুণ কুমার সিনহা জানিয়েন  পূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গেও ক্লাব জড়িত রয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top