News Flash

  • Home
  • দেশ
  • প্রতিবাদ মিছিল থেকে ধৃত দুই যুবতীকে হেফাজতে বেধড়ক মার, সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের
Image

প্রতিবাদ মিছিল থেকে ধৃত দুই যুবতীকে হেফাজতে বেধড়ক মার, সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে এক মহিলা ডায়মন্ড হারবার থানায় ওই দুই যুবতীর বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ, হেফাজতে নিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

গত ৭ সেপ্টেম্বর নিমতা থেকে গ্রেফতার হন দুই তরুণী। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের পর্যবেক্ষণ, ‘‘পুলিশের এই আচরণ বরদাস্ত করা যায় না। যে ভাবে হেফাজতে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে, তাতে পুলিশের উপর আদালতের আর ভরসা নেই। তাই ওই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক।’’

বিচারপতি ভরদ্বাজের নির্দেশ, তদন্তভার অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে তুলে দিতে হবে। আগামী ১৫ নভেম্বর আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top