News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহে অংশ নিল মণিপুরের দুই শিক্ষার্থী
Image

গুজরাটের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহে অংশ নিল মণিপুরের দুই শিক্ষার্থী

আগরতলা, ৮ অক্টোবর ২০২৪: আসাম রাইফেলসের পৃষ্ঠপোষকতায় মণিপুরের দুই শিক্ষার্থী গুজরাটের গান্ধীনগরের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে অব্যাহত বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে। পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান ৬ অক্টোবর শুরু হয়েছে।

আসাম রাইফেলস এর পূর্বাঞ্চলীয় আই জি- এর সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পারস্পরিক মত বিনিময় সমন্বিত কর্মশালা এবং পরমর্শদান সেবা কেন্দ্রিক অধিবেশনে অংশ নেবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে যে বিশ্ব মানসিক স্বাস্থ্য সপ্তাহের লক্ষ্য মনস্তাত্বিক সহায়তা দান, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

বিবৃতিতে বলা হয়, “এই অনুষ্ঠানে এই শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে হিংসা দীর্ণ মণিপুরে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে ও নির্বিদ্রোহীকরণে যুবদের সহায়তা করার ক্ষেত্রে আসাম রাইফেলসের ভূমিকা ফোটে ওঠে। আসাম রাইফেলস শুধুমাত্র উত্তর-পূর্ব অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নয়, শিক্ষামূলক স্বাস্থ্য এবং আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে সামাজিক স্তরে গিয়ে জনগণকে ক্ষমতায়িত করার জন্যও দায়বদ্ধ”।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top