News Flash

  • Home
  • দেশ
  • উপত্যকায় আনন্দে উল্লসিত ন্যাশনাল কনফারেন্স, মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ
Image

উপত্যকায় আনন্দে উল্লসিত ন্যাশনাল কনফারেন্স, মুখ্যমন্ত্রী হচ্ছেন ওমর আব্দুল্লাহ

শ্রীনগর, ৮ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরে জয়ের আনন্দ পেল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস। আনন্দে উল্লসিত ন্যাশনাল কনফারেন্স, আনন্দে মেতে উঠেছেন এনসি-র নেতা-কর্মীরা। এই জয়ে খুশি দলের প্রধান ফারুখ আব্দুল্লাহ। মঙ্গলবার ফারুখ আব্দুল্লাহ বলেছেন, “১০ বছর পর জনগণ আমাদের প্রতি নিজেদের জনাদেশ দিয়েছেন। এখানে ‘পুলিশ রাজ’ নয়, এখানে ‘মানুষের রাজ’ হবে। আমরা নির্দোশদের বের করে আনার চেষ্টা করব। যারা কারাগারে আছেন তাঁরা মুক্ত হবেন.. আমাদের হিন্দু ও মুসলমানদের মধ্যে আস্থা তৈরি করতে হবে।”ফারুখ বলেছেন, “জনগণ নিজেদের জনাদেশ দিয়েছেন, তাঁরা প্রমাণ করেছেন, ৫ আগস্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা তারা মেনে নেনি। ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হবেন।” হরিয়ানায় ভোটের ফল ও কংগ্রেসের পারফরম্যান্স প্রসঙ্গে ফারুখ আব্দুল্লাহ বলেছেন, “আমি দুঃখিত যে তারা (কংগ্রেস) (হরিয়ানায়) জয়ী হয়নি…আমি মনে করি এটি তাদের অভ্যন্তরীণ বিরোধের কারণে ঘটেছে।”  

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top