News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার জনগণ প্রধানমন্ত্রী মোদীর নীতিতে আস্থা রেখেছেন : নায়াব সিং সাইনি
Image

হরিয়ানার জনগণ প্রধানমন্ত্রী মোদীর নীতিতে আস্থা রেখেছেন : নায়াব সিং সাইনি

কুরুক্ষেত্র, ৮ অক্টোবর (হি.স.): চূড়ান্ত ফল ঘোষণা না হলেও হরিয়ানায় কংগ্রেসকে বেশ কিছুটা পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। এমনকী ইতিমধ্যে টপকে গিয়েছে ম্যাজিক ফিগারও। রেকর্ড গড়ে তৃতীয়বারের জন্য এ রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। জয় যখন নিশ্চিত তখন হরিয়ানার বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বললেন, হরিয়ানার জনগণ প্রধানমন্ত্রী মোদীর নীতিতে আস্থা রেখেছেন।মঙ্গলবার হরিয়ানার কুরুক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইনি বলেছেন, “আমি লাডওয়ার (সাইনি এই আসনের প্রার্থী) জনগণ এবং হরিয়ানার ২.৮০ কোটি জনসংখ্যাকে ধন্যবাদ জানাতে চাই। এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীর। হরিয়ানার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির ওপর আস্থা রেখেছেন।” সাইনি আরও বলেছেন, “এই সবই শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীর জন্য হয়েছে। তাঁর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং আশীর্বাদ করেছেন। আমার বিশ্বাস ছিল, হরিয়ানার দরিদ্র, কৃষক এবং যুবকরা আমাকে আশীর্বাদ করবে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top