News Flash

  • Home
  • বিদেশ
  • বেইরুটে ইজরায়েলের হামলায় হেজবোল্লার সদর দফতরের কমান্ডার নিহত
Image

বেইরুটে ইজরায়েলের হামলায় হেজবোল্লার সদর দফতরের কমান্ডার নিহত

জেরুজালেম, ৮ অক্টোবর (হি.স.) : বেইরুটে ইজরায়েলের হামলায় হেজবোল্লার সদর দফতরের কমান্ডার নিহত হয়েছেন, এমনই দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মঙ্গলবার ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ৭ অক্টোবর, সোমবার বেইরুটে একটি কম্পাউন্ডে হামলায় হেজবোল্লার লজিস্টিক ইউনিটের প্রধান সুহেল হুসেইন হুসেইনির মৃত্যু হয়েছে। যদিও এবিষয়ে ইরান মদতপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠনটির তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সম্প্রতি লেবাননে ইজরায়েলের বিমান হামলায় হেজবোল্লা প্রধান হাসান নাসরুল্লা সহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। তার পরই শুরু হয়েছে ইরান-ইজরায়েল সংঘাত। ইজরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এমন অবস্থায় ফের লেবাননে হামলা চালাল নেতানিয়াহুর সেনা।

একই সঙ্গে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডেও হামলা চালানো হয়েছে। সেই হামলায় হামাস নেতা রাহি মুশতাহা এবং হামাসের অন্য দুই কমান্ডার সামেহ সিরাজ ও সামেহ ওদেহ নিহত হয়েছেন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top