News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
Image

কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

 কোচবিহার, ৮ অক্টোবর (হি.স.) : কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বর্ডার আউট পোস্ট (বিওপি) চ্যাংড়াবান্ধার সীমান্ত জওয়ানরা আটক দুই বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)- এর কাছে হস্তান্তর করেছে।  অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি নাগরিকদের নাম হল মোসলউদ্দিন (২৮) ও মোহাম্মদ ইমরান (৩০)।  মঙ্গলবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিএসএফ জানিয়েছে, চ্যাংড়াবান্ধার ভিআইপি মোড়ের  কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় দুজনেই ধরা পড়ে।  দু’জনেই নেপাল হয়ে ভারতে ঢুকে বাংলাদেশে যেতে চেয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে।  তবে জিজ্ঞাসাবাদের পর উভয় বাংলাদেশীকে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়।  

Releated Posts

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026

লোকসভায় সামনের সারি থেকে পিছনের আসনে অভিষেক, তৃণমূলে ভাঙনের জেরে বদল সংসদের অঙ্ক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): লোকসভায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের পর সংসদে দলের অবস্থানেও বড় পরিবর্তন দেখা গেল। চলতি…

ByByNews Desk Jul 20, 2026

বিনামূল্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জাতি ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র, কর্নাটকে নতুন উদ্যোগ

বেঙ্গালুরু, ২০ জুলাই (আইএএনএস): ভোটার যাচাইকরণ (এসআইআর) নিয়ে বিজেপি ও জেডি(এস)-এর তীব্র সমালোচনার মধ্যেই কর্নাটক সরকার রাজ্যজুড়ে বিনামূল্যে…

ByByNews Desk Jul 20, 2026

মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার দমদমে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top