নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হল মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জুকে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবন এসে পৌঁছলে মুইজ্জুকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় মালদ্বীপের রাষ্ট্রপতিকে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু নিজ নিজ দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের সঙ্গে একে অপরের সঙ্গে আলাপ ও পরিচয় করিয়ে দেন। এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধা জানান মুইজ্জু। পুষ্পস্তবক দিয়ে বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন মুইজ্জু ও তাঁর স্ত্রী।

রাষ্ট্রপতি ভবনে মালদ্বীপের রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা, বাপুকে শ্রদ্ধার্ঘ্য মুইজ্জুর
Releated Posts
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…


















