News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ক্রিকেটে উত্তর প্রদেশ জয়ে আজ মরিয়া ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ক্রিকেটে উত্তর প্রদেশ জয়ে আজ মরিয়া ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরতে চাইছে ত্রিপুরার মেয়েরা। প্রতিপক্ষ উত্তর প্রদেশ। জাতীয় অনূর্ধ্ব ১৯ টি টোয়েন্টি মহিলা ক্রিকেট আসরে উত্তরপ্রদেশ কিন্তু ইতোমধ্যে জয়ের হ্যাট্রিক করে নিয়েছে যথাক্রমে রাজস্থান ঝাড়খন্ড ও অরুনাচল প্রদেশ কে হারিয়ে। প্রথম ম্যাচে বাংলার কাছে ১১ রানে হেরেছিল। এদিকে, ত্রিপুরার মেয়েরা দুর্বল প্রতিপক্ষ অরুনাচল প্রদেশকে হারিয়ে শুক্রবারে প্রথম ও একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল। এর আগে ঝাড়খণ্ডের কাছে ১৩ রানে এবং বাংলার কাছে সাত উইকেটে পরাজয়ের পর সর্বশেষ রবিবারে রাজস্থানের কাছেও পরাজয় স্বীকার করেছে ৬১ রানের ব্যবধানে। মুল পূর্বে খেলার প্রত্যাশা পুরোপুরি নেই বললেই চলে। তবুও শেষ ম্যাচে জয় পেয়ে ঘরে ফিরতে চাইছে ত্রিপুরার মেয়েরা। চন্ডিগড়ে সেক্টর ২৬ ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল ত্রিপুরা ও উত্তর প্রদেশ পরস্পরের মুখোমুখি হবে। এছাড়া, অপর খেলায় আগামীকাল অরুণাচল প্রদেশ খেলবে বাংলার বিরুদ্ধে। বাংলার লক্ষ্য রয়েছে আগামীকাল অরুণাচল কে হারিয়ে অপরাজেয়র ধারা অক্ষুণ্ন রেখে অর্থাৎ অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মুল পর্বে খেলা। অপর ম্যাচে আগামীকাল ঝাড়খন্ড ও রাজস্থান পরস্পরের বিরুদ্ধে খেলবে। এই দুই দলের কাছেও মূল পর্বে খেলার সম্ভাবনা যথেষ্ট কম। কেননা দুই দলই দুটি করে ম্যাচ জিতলেও দুটি ম্যাচে হারের সুবাদে গ্রুপ লীগে অনেকটা পিছিয়ে পড়েছে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top