News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র ডাক্তারদের অনশন, উপযুক্ত ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতার সিপি-র
Image

জুনিয়র ডাক্তারদের অনশন, উপযুক্ত ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতার সিপি-র

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি চলছে। তা নিয়ে উপযুক্ত পদক্ষেপ করবেন বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

সোমবার পুজো উপলক্ষে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। সিপি সাংবাদিকদের বলেন, ‘‘পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে।’’

অনশনের জন্য ডাক্তারেরা লালবাজারের অনুমতি চেয়ে ইমেল করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। লালবাজার থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয়, ধর্মতলায় পুজোর মুখে ভিড় বেশি রয়েছে। প্রতি দিনই পুজোর কেনাকাটার জন্য বহু মানুষ ভিড় করছেন। এ ছাড়া বিভিন্ন মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়াও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ডাক্তারেরা মেট্রো চ্যানেলের সামনে অবস্থানে বসলে যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, জানিয়েছিল পুলিশ।

অনুমতি না থাকা সত্ত্বেও অনশন শুরু করেছেন ডাক্তারেরা। সোমবার সেই অনশনের তৃতীয় দিন। সিপিকে প্রশ্ন করা হয়, ‘‘আপনারাই তো ধর্মতলায় ১৬৩ ধারা জারি করেছেন। তার পরেও সেখানে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে। পুলিশ কী করবে?’’ জবাবে সিপি বলেন, ‘‘এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’ তবে কখন, কী পদক্ষেপ করবে পুলিশ, তা সিপি স্পষ্ট করেননি। এ বিষয়ে বেশি কথা বলেও চাননি তিনি।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top