News Flash

  • Home
  • দেশ
  • “জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন”, মমতাকে তোপ সুকান্তর
Image

“জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন”, মমতাকে তোপ সুকান্তর

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): “আপনার সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিক লুঠ এবং মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সামান্য প্রতিবাদ করলেই তিনি ‘কুত্তা’? আর আপনার তল্পিবাহক দলদাস অপদার্থ পুলিশ প্রশাসন ‘মহান’?”

সোমবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে তাঁকে ইস্তফাপত্র দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, “আপনার তোষণের রাজনীতি আর প্রশাসনিক অপদার্থতার কারণে রাজ্যের সর্বত্র মহিলাদের উপর নারকীয়, পৈশাচিক  নির্যাতন ঘটলেও কেউ প্রতিবাদ করতে পারবে না!

জনগণের মুখবন্ধ রেখে, ধমকে-চমকে আর কত দিন এভাবে পুলিশ ব্যবহার করে আসনরক্ষা করবেন মাননীয়া?

রাজ্যের মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান দিতে আপনি অপারগ। অতীতেও মহিলাদের উপর নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে নির্যাতিতার সম্পর্কে আপনি যে সমস্ত শব্দ প্রয়োগ করেছেন, তা সেই নির্যাতিতাদের জন্য প্রত্যক্ষ হেনস্থার সামিল। এরপর রাজ্যের জনগণ যখন আপনার দলদাস প্রশাসনের আতঙ্ক উপেক্ষা করে পথে নামছেন তখন তাঁদের সম্পর্কে এই মন্তব্য রাজ্যের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে।

প্রতি মুহূর্তে লাঞ্ছিত হয়ে, বিচার না পেয়ে বাংলার মানুষ এখন আপনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একত্রিত হয়েছেন। অনুগ্রহ করে বাংলার মানুষের বিরুদ্ধে এমন চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকুন। অথবা সাহস থাকলে নিজেকে একজন ব্যর্থ প্রশাসক হিসেবে ঘোষণা করে এবং আপনার ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top