News Flash

  • Home
  • বিদেশ
  • করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে ৩ বিদেশির মৃত্যু, আহত কমপক্ষে ১৭ জন
Image

করাচি বিমানবন্দরের কাছে বিস্ফোরণে ৩ বিদেশির মৃত্যু, আহত কমপক্ষে ১৭ জন

করাচি, ৭ অক্টোবর (হি.স.): পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩ জন বিদেশি নাগরিকের। এছাড়াও কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। মৃত ৩ বিদেশি নাগরিকের মধ্যে দু’জন চিনা নাগরিক। আহতদের মধ্যেও রয়েছেন একজন চিনা নাগরিক। রবিবার রাতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া উল হাসান লাঞ্জার।  করিমাবাদ, ডিফেন্স এবং জামশেদ রোড-সহ শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ইস্ট আজফার মহেসার বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়, যা অন্য বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে। সন্ত্রাসের যোগ রয়েছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” চিনা দূতাবাসের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, ৬ অক্টোবর রাত এগারোটা নাগাদ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চিনা কর্মীদের বহনকারী একটি কনভয়ে হামলা হয়। এতে দুই চিনা নাগরিকের মৃত্যু হয়েছে এবং একজন চিনা নাগরিক আহত হয়েছেন।

Releated Posts

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডু হাসপাতালের বাইরে পোস্টার, প্রিয়জনের অপেক্ষায় পরিবারগুলি

কাঠমান্ডু, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের জরুরি বিভাগের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top