News Flash

  • Home
  • দেশ
  • সাড়া মেলেনি সরকারের, বৃষ্টি উপেক্ষা করেই অনশনে জুনিয়র ডাক্তাররা
Image

সাড়া মেলেনি সরকারের, বৃষ্টি উপেক্ষা করেই অনশনে জুনিয়র ডাক্তাররা

কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১৬ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও ধর্মতলায় অনশনে বসে আছেন জুনিয়র ডাক্তারেরা। এখনও সরকার বা প্রশাসনের তরফে কোনও সাড়া মেলেনি। ১০ দফা দাবি নিয়ে অনশন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। যত ক্ষণ পর্যন্ত তাঁদের দাবি পূরণ না হচ্ছে, তত ক্ষণ অনশন চলবে। রবিবার সকালেই বৃষ্টি নামে ধর্মতলায়। সঙ্গে ঝোড়ো হাওয়া। তার মাঝেই মেট্রো চ্যানেলের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারেরা নিজেরাই ত্রিপল বাঁধার কাজে হাত লাগিয়েছেন। বাঁশ এবং কাঠ কেটে অস্থায়ী মঞ্চ মেরামত করা হচ্ছে। পুলিশের কাছে বায়ো টয়লেট তৈরির অনুমতি চেয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। এখনও কোনও জবাব আসেনি লালবাজার থেকে। ফলে, ধর্মতলায় তাঁরা নিজেরাই বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগিয়েছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top