News Flash

  • Home
  • দেশ
  • চেম্বুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৭ জনের মৃত্যু
Image

চেম্বুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৭ জনের মৃত্যু

মুম্বই, ৬ অক্টোবর (হি.স.): রবিবার ভোররাতে মহারাষ্ট্রের চেম্বুরের সিদ্ধার্থ নগরে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।  নিহতদের মধ্যে তিনজন শিশু এবং দুইজন পুরুষ ও দুইজন মহিলা।  ঘটনার খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন ভোর সাড়ে ৪টের দিকে চেম্বুরের সিদ্ধার্থ নগরে একটি বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা নিজেদের বাঁচানোর চেষ্টা করলেও ঘর থেকে বেরিয়ে আসতে পারেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী পৌঁছে ওই পরিবারের সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকরা সবাইকে বলে মৃত ঘোষণা করেন। কীভাবে আগুন লাগলো এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top