ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। একদিকে রাজ্য দল গঠনের প্রস্তুতি চলছে। অপরদিকে টুর্নামেন্ট আয়োজনে গঠিত সাব কমিটিগুলো যথাসময়ে প্রস্তুতি বৈঠকে বসছে। এক কথায় জাতীয় মহিলা ফুটবল আসরের গ্রুপ লীগ পর্যায়ের টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতোমধ্যে ৩৫ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ট্রায়াল ক্যাম্প শুরু হলেও ৬ জন গরহাজির রয়েছে বলে ২৯ জনকে নিয়ে শিবির চলছে। কোচ সুজিত ঘোষ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রাজেশ রায়চৌধুরীর তত্ত্বাবধানে অনুশীলন শিবির চলছে জোরকদমে। যথাসময়ে শিবিরে ডাক পাওয়া মহিলা ফুটবলারদের থেকে ২০ সদস্যের রাজ্য দল গঠন করা হবে। উল্লেখ্য, জাতীয় মানের ফুটবল আসর এবার বসছে আগরতলায়। ২৯ তম সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ২০২৪-২৫ এর গ্রুপ জি-এর ছয়টি ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হবে। গ্রুপ লীগের জি গ্রূপে স্বাগতিক রাজ্য ত্রিপুরার পাশাপাশি সিকিম, চন্ডিগড় ও গুজরাট রয়েছে। যথাসময়ে তিনটি রাজ্যের সিনিয়র মহিলা ফুটবলাররা যথারীতি আগরতলায় চলে আসবেন। ২০ অক্টোবর, প্রথম দিনে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিকিম ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় খেলায় চন্ডিগড় খেলবে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে। ২২ অক্টোবর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে গুজরাট খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে। ২৪ অক্টোবর গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম দিনে প্রথম ম্যাচে সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। ক্রীড়া সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াররা ১৮ অক্টোবর আগরতলায় রিপোর্ট করবে। এদিকে, জাতীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টের আংশিক সূচি অনুযায়ী গ্রুপ লীগের ছয়টি ম্যাচ আগরতলায় সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নয়টি উপ-কমিটি গঠন করে দায়িত্ব বিকেন্দ্রীকরণ করে নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি উপকমিটি নিজ নিজ দায়িত্ব পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সম্মিলিত বৈঠকের পর পৃথক পৃথক সভায় নিজেদের মত বিনিময় করে নিচ্ছে।

আগরতলায় জাতীয় মহিলা ফুটবল ঘিরে প্রস্তুতি তুঙ্গে
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















