News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় জেলাভিত্তিক পাওয়ার লিফটিং সম্পন্ন
Image

বিলোনিয়ায় জেলাভিত্তিক পাওয়ার লিফটিং সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। বিলোনিয়া মাসকেল জার্জে জিমনাসিয়ামে রবিবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। এদিন সকালে একদিনের এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিভাস চন্দ্র দাস, বিলোনিয়া পুর পরিষদের স্বাস্থ্য  কমিটির চেয়ারম্যান অনুপম চক্রবর্তী, বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল কমিটির চেয়ারম্যান মৃণাল দাস প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনিয়া পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন মজুমদার। আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই শুরু হয় টুর্নামেন্টের লড়াই। তাতে মহিলাদের সাব জুনিয়র ৪৭ কেজি বিভাগে প্রথম হয় পূজা দাস। ৫২ কেজিতে প্রথম পূর্ণিমা সরকার ও দ্বিতীয় শ্রাবণী দে। ৫২ ঊর্ধ্বে বিভাগে প্রথম মামনি মগ, দ্বিতীয় মিঠু দাস ও তৃতীয় কৃষ্ণা নাগ। জুনিয়র মহিলাদের ৪৭ কেজি বিভাগে প্রথম সঙ্গীতা চৌধুরী। ৫২ কেজিতে প্রথম শিক্ষা মল্লিক। বালকদের সাব জুনিয়ারে ৫৩ কেজি বিভাগে প্রথম প্রদীপ বিশ্বাস, দ্বিতীয় দেবজিৎ বিশ্বাস ও তৃতীয় দীপরাজ দাস। ৫৯ কেজি বিভাগে প্রথম লোকনাথ দে, দ্বিতীয় বিকাশ পাল ও তৃতীয় প্রীতম ত্রিপুরা। ৬৬ কেজিতে প্রথম রাহুল দাস ও দ্বিতীয় অর্ণব সরকার। বালকদের জুনিয়রে ৫৯ কেজি বিভাগে প্রথম দীপ্তনু বিশ্বাস, দ্বিতীয় রামকৃষ্ণ দেবনাথ ও তৃতীয় শুভ দাস। ৫৩ কেজির ঊর্ধ্বে প্রথম অভিজিৎ মালাকার, দ্বিতীয় কিষান দাস ও তৃতীয় নারায়ন দেবনাথ।

ReplyReply allForwardYou can’t react with an emoji to this message

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top