News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি একাই সরকার গঠন করবে হরিয়ানায়, আশাবাদী মুখ্যমন্ত্রী সাইনি
Image

বিজেপি একাই সরকার গঠন করবে হরিয়ানায়, আশাবাদী মুখ্যমন্ত্রী সাইনি

পাঁচকুলা, ৬ অক্টোবর (হি.স.): বিজেপি একাই হরিয়ানায় সরকার গঠন করবে, আশাবাদী বিজেপি নেতা তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। রবিবার হরিয়ানার পাঁচকুলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “আমাদের কোনও ধরনের জোটের প্রয়োজন হবে না, আমি প্রথম থেকেই বলে আসছি, বিজেপি একাই সরকার গঠন করবে। আমাদের সমস্ত ব্যবস্থা আছে। আমি নিশ্চিত, বিজেপি একাই সরকার গঠন করবে। কিন্তু আমাদের যদি জোটের প্রয়োজন হয়, আমরা ভেবে দেখব, সব ব্যবস্থা আমাদের আছে।”উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় খারাপ ফল হতে চলেছে বিজেপির। এই আবহে মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি রবিবার বলেছেন, “যদি জোটের প্রয়োজন হয়, আমরা ভেবে দেখব।” যদিও, জয়ের বিষয়ে তিনি প্রবল আশাবাদী। সাইনি এদিন আরও বলেছেন, “আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই, যারা এই নির্বাচনে আমাদের পথ দেখিয়েছেন – প্রধানমন্ত্রী মোদী, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আমি হরিয়ানার লক্ষ লক্ষ দলীয় কর্মীকে ধন্যবাদ জানাই। ৮ অক্টোবর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আমরা সরকার গঠন করবো।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top