ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা আগামীকাল রাজস্থানের মুখোমুখি হচ্ছে। খেলা জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। চন্ডিগড়ে আয়োজিত গ্রুপ ই এর চতুর্থ রাউন্ডের ম্যাচ। ইতোমধ্যে রাজস্থানও তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে ত্রিপুরার সম সংখ্যক পয়েন্ট অর্জন করে নিয়েছে। তবে রান রেটের হিসেবে রাজস্থান কিন্তু ত্রিপুরা থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ঝাড়খণ্ড ও বাংলার কাছে হারের পর তৃতীয় ম্যাচে অরুণাচল প্রদেশক ৪৪ রানের ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। আগামীকাল রাজ্য দলের লক্ষ্য রয়েছে রাজস্থানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার। দল গঠনের ব্যাপারে শুক্রবারের দল রেখে দিতে চাইছে ম্যানেজমেন্ট। এদিকে আগামীকাল চতুর্থ রাউন্ডের খেলায় বাংলা খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে এবং অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশ পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, বাংলা পরপর তিন ম্যাচে যথাক্রমে উত্তর প্রদেশ, ত্রিপুরা ও রাজস্থানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ লীগের শীর্ষে অবস্থান করছে। লক্ষ্য রয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার। আপাতত দ্বিতীয় শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ দুই ম্যাচে জয়ী হয়ে ৮ পয়েন্ট পেয়ে। তৃতীয় শীর্ষে ঝাড়খন্ড ৮ পয়েন্ট পেলেও রান রেটের নিরিখে।

জাতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ ক্রিকেটে ত্রিপুরা আজ রাজস্থানের মুখোমুখি
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















