News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিতে চাইছে : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিতে চাইছে : প্রধানমন্ত্রী

ওয়াশিম, ৫ অক্টোবর (হি.স.): কংগ্রেস যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিতে চাইছে এবং সেই অর্থকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার জন্য ব্যবহার করতে চায়। কংগ্রেসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে সাম্প্রতিক মাদক উদ্ধারের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দিল্লিতে হাজার কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এই মাদক চক্রের প্রধান অভিযুক্ত কংগ্রেস নেতা।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মহারাষ্ট্রের ওয়াশিমে একটি অনুষ্ঠান থেকে প্রায় ২৩ হাজার কোটি টাকার কৃষি ও পশুপালন সেক্টরের বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। এর আগে ওয়াশিমে বানজারা বিরাসাত যাদুঘরের উদ্বোধন ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ওয়াশিমের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের চিন্তাভাবনা শুরু থেকেই বিদেশী। ব্রিটিশ শাসনের মতো, এই কংগ্রেস পরিবারগুলিও দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের নিজেদের সমান মনে করে না। তারা মনে করে ভারতকে শুধুমাত্র একটি পরিবার দ্বারা শাসন করা উচিত। তাই তারা সবসময় বানজারা সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মনোভাব পোষণ করে।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস শাসিত হচ্ছে শহুরে-নকশালদের দ্বারা। তারা মনে করে আমরা সবাই ঐক্যবদ্ধ হলে তাদের দেশ ভাগ করার এজেন্ডা ব্যর্থ হবে। সকলেই দেখতে পাচ্ছেন, যারা ভারতের জন্য ভাল উদ্দেশ্য পোষণ করে না, কংগ্রেস কতটা ঘনিষ্ঠভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top